আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এক ছেলে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া খামারপাড়া গ্রামে বৃহস্পতিবার ভোর সকালে ওই এলাকার মানুষ ৭/৮ মাস বয়সী এক ছেলে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীকে জানালে সদর থানায় খবর দেন। পরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে ওই নবজাতক শিশুর লাশ উদ্ধার করে।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামল ...
রংপুর অফিস: নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার, ১৭ জুলাই দিবাগত ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments