বরিশাল অফিস: বরিশালে অভিযান চালিয়ে ২১ টি ড্রাম বোঝাই ৭ লাখ ৫৫ হাজার গলদা রেনু চিংড়ি পোনা উদ্ধার করেছ কোস্ট গার্ড সদস্যরা। গতকাল রবিবার
সকালে কোষ্টগার্ডের বরিশাল স্টেশানের কমান্ডার সাঃ লেঃ মোঃ ফজলুল হক এর নেতৃত্বে কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে রেনু বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িতদের কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত রেনু পোনাগুলো কীর্তনখোলা নদীতে আবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, চিংড়ির রেণুপোনাগুলো বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানও উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জব্দকৃত ট্রাক মৎস বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments