স্টাফ রিপোটার: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান বলেছেন, নিশ্চিহ্ন দল বিএনপিকে জনগণের মনেও নাই, জনগণ বিএনপিকে ভুলে যাচ্ছে। তাই বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও জনগণ বিভ্রান্ত হবে না। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই বিএনপি এসব করছে।
শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে বারোটায় মন্ত্রী ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও দুস্থ জনসাধারণের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, ইদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আওয়ামীলীগের উন্নয়নমূলক নানা উদ্যোগের কারণে এখন আর কোথায় যানজট নেই বললেই চলে। তবে সড়কে দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকেই সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। পরে মন্ত্রী আদিবাসী পরিবারের শিক্ষার্থীদের তিনজনকে বাইসাইকেল ও ২৭ জনকে মোট এক লাখ ২৩ হাজার পাঁচশ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাইল হক বকু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments