আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া প্রথম কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত নিশ্চিত করেছে এবং দেশটির নেতা কিম জং উন দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়ে ‘ জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।
পরমানু শক্তিধর দেশটি কখনোই কোভিড-১৯ সংক্রমণের কথা স্বীকার করেনি এবং সরকার ২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটির সীমান্তে কঠোর অবরোধ আরোপ করে।
সরকারী কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিজা নিয়েছে, পিয়ংইয়ং-এ জ্বরে আক্রান্ত রোগীদের নমুনা টেস্টে ‘ওমিক্রন বিএ.২ ভেরিয়েন্টের সাথে মিলে গেছে।’
নেতা কিম জং উন সহ শীর্ষ কর্মকর্তারা বৃহস্পতিবার প্রাদুর্ভাবের ব্যাপারে আলোচনার জন্য পলিট ব্যুরোর সংকটকালীন একটি বৈঠক করেছেন এবং ঘোষণা করেছেন যে তারা ‘সর্বোচ্চ জরুরি মহামারি প্রতিরোধ ব্যবস্থা’ বাস্তবায়ন করবে।
কিম ‘গোটা দেশের সমস্ত শহর এবং কাউন্টিগুলোকে তাদের এলাকায় লকডাউন কার্যকর করার নির্দেশ দিয়েছেন।’ যদিও নিষেধাজ্ঞাগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কেসিএনএ এ কথা জানায়। কিম বৈঠকে বলেছেন, তাদের লক্ষ্য ভাইরাস ছড়িয়ে পড়ার উৎস দ্রুত নির্মূল করা।
কিম বলেন, উত্তর কোরিয়া ‘বর্তমান আকস্মিক পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং জরুরি মহামারি প্রতিরোধের কাজে জয়ী হবে।’ তবে কতজনের কোভিড শনাক্ত হয়েছে কেসিএনএ তা নিশ্চিত করতে পারেনি।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments