স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট সহজে কাটবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে, আর এ পরিস্থিতি মোকাবেলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ঐক্য ও সমন্বয় জরুরি।
শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে এই অঞ্চল এক জটিল ও অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি সংকট শুধু অর্থনীতিকেই নয়, সামাজিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। তাই পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সম্মিলিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো এখন পুনর্বিবেচনার দাবি রাখে। পরিবর্তিত আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া, উন্নয়ন অগ্রগতি ধরে রাখা এবং উদীয়মান সংকট মোকাবেলায় নতুন কৌশল নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি জানান, দেশের উন্নয়ন এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণের ওপর জোর দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করেন। এই উদ্যোগের লক্ষ্য বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে আরও সংযুক্ত করা, পাশাপাশি জেলা ও উপকূলীয় অঞ্চলে উদ্যোক্তা উন্নয়ন ত্বরান্বিত করা।
তার মতে, ভারত মহাসাগর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তাই তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা কাজে লাগাতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
সব মন্তব্য
No Comments