যুগবার্তা ডেস্ক ।। “স্বাধীনতার এত বছর পরেও নারী তার শ্রমের ন্যায্য মজুরি পান না, অধিকাংশ সময়ই তারা পান না মাতৃকালীন ছুটি। সংবিধানে নারী—পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ থাকলেও বাস্তবে বাংলাদেশের নারীরা সে অধিকার ভোগ করতে পারে না। সার্বিকভাবে বলা যায় নারীর মর্যাদা আজো অধরা”-বললেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে জাসদের সহযোগী নারী সংগঠন জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ শুক্রবার (৮মার্চ) ১১:৩০টায় জাসদ কর্নেল তাহের মিলনায়তনে 'নারীর জন্য বিনিয়োগ: উন্নয়নে করবে গতিযোগ'-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় নারী জোটের নেত্রী ও জাসদ সহ—সভাপতি উম্মে হাসান ঝলমঝ , সঞ্চালনা করেন, জাসদের নারী বিষয়ক সম্পাদক ও নারী নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপি। বক্তব্য রাখেন জাতীয় কৃষক জোটের দফতর সম্পাদক হাছিনা আক্তার নাইনু, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক পারভেজ আক্তার শিল্পী, আইন বিষয়ক সম্পাদক রেশমা হাবিব, জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির সদস্য শেখ শাহনাজ, জাকিয়া সুলতানা। উপস্থিতি ছিলেন জাসদ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামসুল ইসলাম সুমন, জাসদ ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, যুব জোট ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলাউদ্দিন খোকন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।
শিরীন আখতার আরো বলেন, “সমাজে যে দিন নারী—পুরুষ এক সাথে সমানভাবে চলবে সেদিনই মানবের জয় হবে। নারী দিবস নারীদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সাহস ও প্রেরণা জোগায়।”
তিনি বলেন, “নারীর প্রতি সকল ধরণের বৈষম্য, সহিংসতা, পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির অবসান করে নারী-পুরুষের জন্য সাম্যের সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। পিছিয়ে পড়া নারীদের অর্থনীতির মূলধারা নিয়ে আসতে হবে, নারীদের ব্যবসা-বানিজ্য করার সুযোগ সৃষ্টি করতে হবে। নারীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষায় সরকারকে আরো মনোযোগ দিতে। কারন নারীদের জন্য খরচ করলে সমাজে সার্বিক গতি আনবে।”
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
ডেস্ক রিপোর্ট: রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনাম ...
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
সব মন্তব্য
No Comments