মাদক-জুয়ায় জিরো টলারেন্স ঘোষণা
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি :পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন বিকেল চারটায় থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিসার ইনচার্জ তদন্ত মো. হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার সুফি উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বক্কর। এ ছাড়া শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সুধীজন ও এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
ওপেন হাউজ ডে-তে বক্তারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁরা মাদক, খাদ্যে ভেজাল, রাস্তাঘাটে ইভটিজিং, বিভিন্ন অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো, বেপরোয়া মোটরসাইকেল চালানো, চুরি ও ডাকাতি রোধে পুলিশের রাত্রিকালীন টহল জোরদারের দাবি জানান। একইসঙ্গে চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অনুরোধ করেন উপস্থিত সুধীজনরা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. সুফি উল্লাহ বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতিতে চলবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, পুলিশ জনগণের বন্ধু। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুরকে অপরাধমুক্ত রাখা সম্ভব।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments