ডেস্ক রিপোর্ট: দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ এর জন্য টিআইবি বাংলাদেশি মালিকানাধীন ও বাংলাদেশ থেকে পরিচালিত সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন আহ্বান করেছে। গত ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মোট চারটি বিভাগে প্রকাশিত ও প্রচারিত সকল ধরণের দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন থেকে নিরপেক্ষ বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। অনুসন্ধানী সাংবাদিকতার মৌলিক শর্তাবলী পূরণসাপেক্ষে প্রাপ্ত প্রতিবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে।
১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সময়কালে প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনসমূহ পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৮ মে ২০২৫। বিস্তারিত জানতে ভিজিট করুন https://ti-bangladesh.org/ija
ডেস্ক রিপোর্ট: আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এবারের দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১৯৬৬ সালে ইউনেস্কো কর্তৃ ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ৮ সেপ্টেম্বর দিবসটি উপলক্ষ্যে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, এ বছরের প্ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোর ওপর তদারকির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক।সোমবার (৭ সেপ্টেম্ ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের স ...
সব মন্তব্য
No Comments