সৈয়দা হাজেরা সুলতানা শানজিদা, বিশেষ প্রতিনিধি : শ্রীমঙ্গলে বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
অপরাজিতা’র নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ওয়াচ, রূপান্তর, খান ফাউন্ডেশন ও প্রিপ ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কৃষি অফিসের হলরুমে কালীঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ববিতা তাঁতীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মর্জিনা আক্তারের উপস্থাপনায় ও উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা পারভীনের সহযোগিতায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান; বাংলাদেশ নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি হাজেরা খাতুন, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিতালী দাশ, নারী মুক্তি সংসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি খোদেজা বিবি, মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সদস্য রিনা সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড জলি পাল, বাংলাদেশ ছাত্রমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মৌ দেব ও সাধারণ সম্পাদক প্রিয়াসা ঘোষ, কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্য বিউটি আক্তার, আওয়ামী লীগের সদস্য এলিনা রহমান কাকলী সহ অন্যান্যরা।
এতে অপরাজিতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যগণ যথাক্রমে শ্রীমঙ্গল ইউনিয়নের সুমী, ফিরোজা বেগম ও মাজেদা বিবি; মির্জাপুর ইউনিয়নের জাহানারা, কালীঘাট ইউনিয়নের শাহানা আক্তার, তছলিমা ও গায়ত্রী গোয়ালা; রাজঘাট ইউনিয়নের প্রতিমা দাশ, রিষদ, রত্না রানী বিশ্বাস, অানোয়ারা খাতুন; ভূনবীর ইউনিয়নের সুকৃতি রানী সরকার, মিনারা বেগম ও রুবিনা; কালাপুর ইউনিয়নের তছলিমা আক্তার ও হোছনা বেগম; আশীদ্রোন ইউনিয়নের জোছনা বেগম, হাসনা বেগম ও রুবিনা প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
স্টাফ রিপোর্টার: বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন আগামী ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ...
স্টাফ রিপোর্টার: চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি ...
সব মন্তব্য
No Comments