বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আহমদুল্লাহ এবং রানার্স-আপ হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো: ফাহিমুর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবি অ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা হৃদয়ে দেশপ্রেম ধারণ করে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি ধরে রেখে কবি জসীম উদ্দীনে নামের যথার্থতা রক্ষা করে এই হলের শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৪টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।
স্টাফ রিপোর্টার: কাতারের পর ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ধরে রেখেছেন লিওনেল মেসি। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেওয়ার পর দলের লড়াইয়ের ...
স্টাফ রিপোর্টার: ফিফা ওয়েবসাইট ও অফিসিয়াল সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনালের বাংলাদেশ সময়সূচি নিশ্চিত করা হয়েছে। শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শেষ আটে আছ ...
স্টাফ রিপোর্টার: চলতি বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনের শেষ ম্যাচে মঙ্গলবার রাতে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় কলম্বিয়া ও সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কেউই গোলের দেখা প ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের একক মালিক হলেন লিওনেল মেসি। ২-০ গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জিতিয়ে কোয়ার্ ...
সব মন্তব্য
No Comments