ফরিদপুর অফিস: ফরিদপুরে মামার বিরুদ্ধে ১৮ বছর বয়সী এক গৃহবধূ ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই গৃহবধূকে চিকিৎসা ও পরীক্ষা করানোর জন্য বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বেশ কিছুদিন আগে মনোমালিন্য হওয়ায় স্বামীর সাথে ডিভোর্স হয় ভাগ্নির। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন মেয়েটি। মঙ্গলবার (২৯ নভেম্বর) তাদের বাড়িতে বেড়াতে আসেন তার আপন মামা রিপন মোল্যা (৪৫)। রাতে ঘুমান পাশাপাশি রুমে। বাসার সবাই রাতে ঘুমিয়ে পড়লে ভাগ্নির মুখ চেপে ধরে তার বাবার বাসাতেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। মামা রিপন মোল্যার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ এলাকায়।
এদিকে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, এ ঘটনা তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। এছাড়া এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments