ডেস্ক রিপোর্ট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে মঙ্গলবার (২৯ এপ্রিল) আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী আইনভঙ্গের দায়ে ৬টি গাড়ির চালককে মোট ১ হাজার ১শ’ টাকা জরিমানা এবং কয়েকজন চালককে সতর্কও করা হয়।
এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে বিভিন্ন সুপারশপ, দোকান মালিক ও সাধারণ জনগণকে পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়।
পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments