আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে মোঃ সাইফুল ইসলাম কে সভাপতি ও মোঃ জাহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় শিমুলতলী উপজেলা রোডের পদ্মা ব্যাংকের নিচ তলা অস্থায়ী কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মোঃ নুরুল ইসলাম হিরু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদ ইউনিটের সহকারী কমান্ডার মোঃ আমিনুল ইসলাম,ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার মোঃ সুরুজ জামান আকন্দ ও ঝিনাইগাতীর বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মিলন।সাংবাদিক গোলাম রাব্বানী টিটু সাংবাদিক ছাইফুল ইসলাম ও আনিছ আহমেদ।
এছাড়াও ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নবনির্বাচিত সদস্যবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শেরপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মোঃ নুরুল ইসলাম হিরু উক্ত সংগঠনের বিভিন্ন কার্যাবলী, মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে আলোচনা ও শেরপুর তিন এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম কে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য সংগঠনের সকলকে একযোগে কাজ করতে হবে বলে বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বক্তব্যে বলেন দেশ ও দেশের মানুষকে বাচাতে আওয়ামীলীগকেই ক্ষমতায় আনতে হবে।আরো অন্যান্য সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments