চট্টগ্রাম অফিস: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে সাজেক জুনিয়র হাই স্কুলের সামনে দোকান নির্মাণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এতে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ বিনষ্ট হওয়াসহ অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তাই স্কুলের সামনে বিজিবি’র দোকান স্থাপন দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।
আজ শুক্রবার (১৫ মার্চ ২০২৪) পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র রাঙ্গামাটি জেলা সভাপতি তনুময় চাকমা ও সাধারণ সম্পাদক বারিঝে চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই আহ্বান জানান।
নেতৃদ্বয় বলেন, সাজেকের স্থানীয় পাহাড়িদের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক অবস্থা রাঙ্গামাটির অন্যান্য অঞ্চলের তুলনায় অনুন্নত। অথচ সেখানে পাহাড়িদের ভূমি দখল করে তৈরি হওয়া পর্যটনে বহিরাগতদের রমরমা ব্যবসা দৃশ্যমান। সাজেকের রুইলুই পাহাড়ে শিক্ষার একমাত্র প্রাণ কেন্দ্র বলা যায় এই জুনিয়র স্কুলটি। সাজেকে স্থানীয় মুসলিম না থাকা সত্ত্বেও স্কুল, হাসপাতাল নির্মাণ না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোটি টাকার মসজিদ নির্মাণ করা হয়েছে। সেখানে আবার বিজিবি পর্যটনের মুনাফা লাভের আশায় সেখানকার ভূমিপুত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে স্কুলের সামনে দোকান নির্মাণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা হচ্ছে।
সাজেকে পর্যটন ব্যবসাকে কেন্দ্র করে বহিরাগত ব্যবসায়ী, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ও তাদের দালাল এবং আইন শৃঙ্খলা বাহিনীর মুনাফা লাভের প্রতিযোগিতা চলছে মন্তব্য করে নেতৃদ্বয় বলেন, পর্যটনের কারণে সাজেকের স্থানীয় বাসিন্দারা এখন সুবিধাবঞ্চিত ও অবহেলিত। অনেক পাহাড়ি পরিবার নিজ বসতভিটা থেকে উচ্ছেদের শিকার হয়েছেন, অনেকে উচ্ছেদের মুখে রয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে বিদ্যালয়ের সম্মুখে দোকান নির্মাণ বন্ধ করে বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments