সাভার ঢাকা সংবাদদাতা: সাভারের আমিনবাজার বিদ্যুতের সুপার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনায় সাভার ও আশুলিয়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে ।আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পাওয়ার গ্রিডের এই বিদ্যুৎ উপকেন্দ্রটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর ব্রিজ সংলগ্ন চানপুর এলাকায় অবস্থিত। এই উপকেন্দ্রটি ৪০০/ ২৩০ কেভি ক্ষমতাসম্পন্ন বলে জানা গেছে।
তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মোঃ গোলাম কাউসার তালুকদার বলেন,আজ সকাল ৭টার দিকে আমিনবাজার সুপার গ্রিডে আগুন লাগে। খবর পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। সকাল ৯টার পরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে আরও ৭টি ইউনিট যুক্ত হয়।
জিএম গোলাম কাউসার তালুকদার আরও বলেন, ‘এই গ্রিড থেকে প্রতিদিন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যার মধ্যে ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-১ ব্যবহার করে ৩০ মেগাওয়াট আর ঢাকা পল্লি বিদ্যুৎ সমিতি-৩ ব্যবহার করে ১২০ মেগাওয়াট। আগুন লাগার কারণে উৎপাদন বন্ধ থাকায় সাভার থানা এলাকাসহ আশুলিয়া থানার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ধামরাই থেকে বিকল্পভাবে বিদ্যুৎ এনে সাভারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার উপজেলা ইউএনও মোঃ আবু বকর সরকার।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments