বানারীপাড়া প্রতিনিধি॥ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় চাখারে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। ২৫ মে বুধবার বেলা ১১টায় চাখার সরকারি ফজলুল হক কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চাখার বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ও হক স্পোটিং ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আল হাসান রাজু,ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিব সিকদার,ইমন, সিয়াম সরদার, তানজিল ভূঁইয়া, ইকবাল, সাব্বির, শফিক, ফাহিম, জনি, তানজিল সিকদার, রিফাত, মিঠু, হাসান, রাকিব খান প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুশপুত্তলিকা দাহ করা হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments