সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ সরকারের নির্ধারিত দশম গ্রেডের দাবিতে জামালপুরে স্মারকলিপি দিয়েছে বঞ্চিত সার্ভেয়াররা।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদান করার পরে সার্ভেয়াররা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ করেন।
বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার মো.সেলিম হাসান, বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ডর সার্ভিয়ার মো,আল জুবায়ের হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সরকারের সকল মন্ত্রনালয়ে ও বিভাগীয় অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেলের দশম গ্রেডে নির্ধারন করা হয়েছে। কিন্তু সার্ভিয়িং ডিপ্লোমাধারীদের জন্য সার্ভেয়ার সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডেওে কয়েকধাপ নিচে ১৪, ১৫, ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। যা সম্পূর্ন বৈষম্যমুলক। আমরা এই বৈষম্য দূর করে আমাদেও সকলকে দশম গ্রেডে উন্নীতকরনের দাবি করেন তাঁরা। এ সময় বিভিন্ন উপজেলার সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments