কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। পটুয়াখালীর কলাপাড়ায় এ উৎসব উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির থেকে বের করা হয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দোলায় চড়িয়ে নগর কৃর্ত্তন। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা আবির ও রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন। এতে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিশু-কিশোররা দোল পূর্ণিমা বা হোলি উৎসবে অংশগ্রহন করে।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল বা হলি খেলার উৎপত্তি। প্রতি বছরের ন্যায় এ বছর পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম, জগন্নাথ আখরা, চিংগরিয়া, নাচনাপাড়া ও উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারাসহ বিভিন্ন গ্রামে উৎসবমুখর পারিবেশের মধ্য দিয়ে এ উৎসব পালন করা হয়েছে। এছাড়া মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
রং খেলা শেষে জিৎ ঘোষ জানান, সকালে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলা চড়িয়ে নগর কীর্ত্তন বের করেছি। এসময় পাড়ার সকল ঘরের লোকজনকে রঙ ও আবির মেখে দিয়েছি।
হোলিতে অংশ নেয়া সৃজন হাওলাদার জানান, দুপুর পর্যন্ত রঙ ও আবির দিয়ে সবাইকে রাঙিয়ে দিয়েছি। বেশ আনন্দ করেছি আমারা।
কলাপাড়া পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছর এ উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষে কীর্ত্তন, মন্দিরে পূজা, প্রসাদ বিতরণ, রঙ ও আবির খেলা অনুষ্ঠিত হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments