স্টাফ রিপোটার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় মনোনয়নপত্র বিক্রির চতুর্থ ও শেষ দিন আজ। গত ১৮ নভেম্বর ২০২৩ বিকাল ৩ টা থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা স্বশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে দল নির্ধারিত ৫ হাজার টাকা ফি দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগহ করেন। আজ মঙ্গলবার শেষ দিনে ১১ টা থেকে জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়ে বিকাল ৫ টায় শেষ হয়। চার দিনে বিভিন্ন আসনের বিপরীতে জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৯১ জন।
আজ যারা জাসদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, সিলেট-৬ লোকমান আহমেদ, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ বীরমুক্তিযোদ্ধা সবেদ আলী, মৌলভীবাজার-১ এ এম মোনায়েম মনু, লালমনিরহাট-১ ডাক্তার হাবিব মোঃ ফারুক, নড়াইল-২ সাইফুজ্জামান বাদশা, চাঁপাইনবাবগঞ্জ-১ অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২ বীরমুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল হামিদ রুনু, বগুড়া-৬ এ বি এম জাকিরুল হক টিটন, বগুড়া-৩ মোঃ নজরুল ইসলাম, বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুদ, নওগাঁ-১ বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ শাহজাহান, নওগাঁ-২ বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩ বীরমুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী, নওগাঁ-৪ এড. মোঃ রিয়াজউদ্দিন, নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬ এড. মোঃ জাহাঙ্গীর হোসেন বুলবুল, সুনামগঞ্জ-১ এ কে এম ওহীদুল ইসলাম কবীর, ময়মনসিংহ-৯ এড. গিয়াসউদ্দিন, ময়মনসিংহ-১১ এড. সাদিক হোসেন, ময়মনসিংহ-৭ রতন সরকার, ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪ এড. নজরুল ইসলাম চুন্নু, ঢাকা-১৬ মোঃ নুরুন্নবী, ঢাকা-৭ হাজী ইদ্রিস বেপারী, কিশোরগঞ্জ-৬ রফিকুল ইসলাম রাজা, টাঙ্গাইল-৮ মোঃ রফিকুল ইসলাম, হবিগঞ্জ-১ মোঃ আব্দুল মান্নান, রংপুর-৩ সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ মোঃ শাহজাহান, পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া, টাঙ্গাইল-৬ সৈয়দ নাভেদ হোসেন, বরিশাল-৩ কাজী সিদ্দিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৩ মোঃ আবদুর রহমান খান ওমর, রংপুর-৩ আমিনুল ইসলাম আপেল, রাজশাহী-২ মোঃ আমিরুল কবির, দিনাজপুর-৬ আফজাল হোসেন।
আগামী ২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০ টায় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং বিকাল ৩ টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments