স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই এই সরকারের প্রধান কাজ। জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে তাদের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তিন-চারটি বিষয়ে সংস্কার করলেই আপনাদের প্রধান দায়িত্ব পালন হয়ে যায়। এর মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। সেজন্য স্বৈরাচারী সরকারকে হটানো হয়নি, অবশ্যই আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই। যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার রাজধানীর মগবাজারের নয়াটোলা পার্কসহ আমবাগান, চেয়ারম্যান বাড়ী এবং ওয়ারলেস এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনি বহু মায়ের বুক খালি করেছেন। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিদায় নিয়েছেন। ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করেছেন। বাংলাদেশের হাজার মানুষের খুনিকে ইন্ডিয়ার মোদি সরকার কি করে আশ্রয় দিতে পারে সে প্রশ্ন বাংলাদেশের মানুষের।
তিনি বলেন, আজকে সংস্কারের কথা বলে যারা নির্বাচন পিছানোর কথা বলছেন, সময় ক্ষেপণ করছেন- আপনাদেরকে বলবো পতিত স্বৈরাচার বরাবার ষড়যন্ত্র করছে, গণঅভ্যুত্থানকে নসাৎ করতে। আজকে যারা ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, তারা স্বৈরাচারের দালাল। ভোট পেছালে ষড়যন্ত্র বাড়বে।
হাতিরঝিল থানা বিএনপির আহবায়ক নাজমুলহক মাসুম এর সভাপত্বিতে সমাবেশ তিতুমীর কলেজে এর সাবেক ভিপি মোঃ হানিফ, রমনা থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন, হতিরঝিল থানা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ অপু যুবদলের সংগঠনিক সম্পাদক মন্টু ছাত্রদলের সাধারন সম্পাদক মিমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments