স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপে কেপ ভার্দের গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক জোসিমার এভোরা দিয়াস। ফুটবলবিশ্বে তিনি ভোজিনহা নামেই বেশি পরিচিত। ৪০ বছর বয়সে ক্যারিয়ারের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিয়েছেন তিনি। তবে নতুন ক্লাবে এক অনন্য নিয়মের মুখোমুখি হতে হচ্ছে এই ফুটবলারকে।
সম্প্রতি ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে সারা বিশ্বের নজর কেড়েছিলেন ভোজিনহা। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিপক্ষে ০-০ ড্র এবং শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে মহাকাব্যিক লড়াইয়ে তার পারফরম্যান্সে কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল। এই পারফরম্যান্স দেখেই চিলির জায়ান্ট কোলো কোলো তাকে ফ্রি এজেন্ট হিসেবে দলে নেয়। ক্লাব সভাপতি আনিবাল মোসা ২৪ জুলাই এই চুক্তির কথা নিশ্চিত করেন।
কিন্তু চিলিতে গিয়ে বিপাকে পড়েছেন ভোজিনহা। চিলিয়ান প্রিমেরা ডিভিশনের নিয়ম অনুযায়ী জার্সিতে ডাকনাম ব্যবহার করা নিষিদ্ধ। নিয়ম ভাঙলে খেলোয়াড়কে স্বয়ংক্রিয় হলুদ কার্ড এবং ক্লাবকে জরিমানা গুনতে হবে। খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে তাদের পদবি বা পদবির সাথে নামের আদ্যক্ষর ব্যবহার করতে হয়।
ভোজিনহার আসল নাম জোসিমার হোসে এভোরা দিয়াস, যা বিশ্বকাপে তাকে চেনা কোটি ভক্তের কাছে একেবারেই অচেনা। তাই নিয়ম শিথিল না হলে নতুন মৌসুমে তাকে 'এভোরা', 'দিয়াস' বা 'এভোরা দিয়াস' নাম লেখা জার্সি পরেই মাঠে নামতে হবে। একমাত্র উপায় হলো কোলো কোলো প্রধান যদি লিগের কাউন্সিল অব প্রেসিডেন্টস থেকে সর্বসম্মত অনুমোদন নিয়ে নিয়ম পরিবর্তন করাতে পারেন।
স্টাফ রিপোর্টার: জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় তুলে নিতে পারলো না বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ দিনের নাটকীয়তায় ম্যাচ ড্র কর ...
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড লিমিটেড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান তীব্র লড়াই গড়ে তুলেছিল। দিনের তৃতীয় ওভারে রহমত শাহ ও ইকরাম আলিখিলের ২১১ বলে ৮০ রানের জুটি ভেঙে দিলেন এবাদত হোসেন। পরের ওভারে নতুন দিনে দ্বিতীয়বারের মতো বল হাতে নিয়ে আফগান ...
স্টাফ রিপোর্টার: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ শনিবার ১০ অক্টোবর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র ...
সব মন্তব্য
No Comments