বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: আজ সকাল ১১ টায় নাটোর জেলার মাদ্রাসা মড়ে শহীদ সালাম ব্রিগেড এর উদ্যোগে মাক্স বিতরণ করা হয় । এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নাটোর জেলার সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল , আরো উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল , জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রহমান মিজান, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান ,কৃষক নেতা আব্দুল করিম ,ওয়ার্কার্স পার্টির নেতা বিশ্বনাথ বিশু, যুবনেতা নেতা মাহবুব আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
করােনা মােকাবিলায় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধসহ সব মহলকে নিয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল।
তিনি আরো বলেন, রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের বাদ দিয়ে আমলাতন্ত্রনির্ভর প্রশাসনিক হুকুমে মহামারি প্রতিরোধ ফলপ্রসূ হয় না।
কঠোর লকডাউনের প্রজ্ঞাপন দিয়ে আবার রপ্তানিমুখী শিল্পের মালিকদের চাপে কারখানা চালুর ঘোষণা করোনা অতিমারী রোধ ব্যহত ও ঘোষিত স্বাস্থ্যবিধি পালনে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। এতে প্রতীয়মান হয়, সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে বা করোনা মহামারী রুখতে আন্তঃমন্ত্রণালয় কোনো সমন্বয় নেই।
ইব্রাহিম খলিল আরো বলেন করোনার অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যমন্ত্রী কে দায়ী করেন, এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments