ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সরকারের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নয় বরং ক্ষমতা ধরে রাখার সরকারের নতুন ফন্দি।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জেএসডি সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করার ফলে একদিকে রাষ্ট্রের মালিকানা থেকে জনগণকে অপসারিত করা হয়েছে অন্যদিকে বাংলাদেশকে গভীর সংকটে নিমজ্জিত করা হয়েছে। নির্বাচনহীনতার সংস্কৃতি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। কিন্তু বর্তমান সরকার এই বাস্তবতা উপলব্ধি করার সক্ষমতা হারিয়েছে।
আ স ম আবদুর রব আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ষড়যন্ত্র চক্রান্ত রাষ্ট্রকে নতুন করে বিপজ্জনক পর্যায়ে উপনীত করবে। শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে থাকার উম্মাদনা কোনক্রমেই গ্রহণীয় নয়। সরকারের উচিত দ্রুত পদত্যাগ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথকে প্রশস্ত করে রাষ্ট্রকে সংকট থেকে উদ্ধার করা।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments