স্টাফ রিপোর্টার: আজ ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার। অমর একুশে বইমেলা ২০২৫-এর ১৪-তম দিন। মেলা শুরু হয় সকাল ১১টায় এবং চলে রাত ৭:৩০টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। আজ নতুন বই এসেছে ২৫০টি।
শিশ-কিশোর আবৃত্তি প্রতিযোগিতা : সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে অমর একুশে শিশু—কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্ব পালন করেন- আবৃত্তি শিল্পী নাসিম আহমেদ, আবৃত্তিশিল্পী অনন্যা লাবণী পুতুল এবং অধ্যাপক ড. তারিক মনজুর।
আলোচনা অনুষ্ঠান
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আহমদ ছফার আগ্রহী যুবকেরা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তাহমিদাল জামি। আলোচনায় অংশগ্রহণ করেন নূরুল আনোয়ার এবং সাজ্জাদ শরিফ। সভাপতিত্ব করেন সলিমুল্লাহ খান।
প্রাবন্ধিক বলেন, আহমদ ছফা ছিলেন একই সঙ্গে চিন্তা ও কর্মের কর্তা। তাঁর আগ্রহ ও কৌতূহল ছিল জ্ঞানগত, রাজনৈতিক ও বহুবিধ। ছফা রাজনৈতিক আকাক্সক্ষা বা রাজনৈতিক বাসনার লগ্নি ও বিলগ্নিকে ইতিহাসের ঘটনাপ্রবাহের নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন। সমাজের এক বা একাধিক শ্রেণি কিভাবে বিশেষ রাজনৈতিক সংগঠনে নিজের বাসনাকে স্থাপন বা লগ্নি করে, সে বিষয়টি ছফার চিন্তায় বারবার এসেছে। আবেগকে ছফা সমাজ রূপান্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে শনাক্ত করেছেন। এই আবেগ মানবিক ও সংস্কারকামী এবং একই সঙ্গে গণতান্ত্রিক মেজাজের।
আলোচকদ্বয় বলেন, আহমদ ছফার জীবন ও সাহিত্যকে আলাদা করে দেখার উপায় নেই। স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে তরুণদের মধ্যে যে রাজনৈতিক ও সামাজিক আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। লেখালেখির মধ্য দিয়ে তিনি সমাজের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। দেশের কোথাও আঘাত এলে অত্যন্ত সংবেদনশীল মনের অধিকারী আহমদ ছফা নিজের অন্তরে সে আঘাত অনুভব করতেন এবং প্রতিক্রিয়া দেখাতেন।
সভাপতির বক্তব্যে সলিমুল্লাহ খান বলেন, আহমদ ছফা অন্তদৃর্ষ্টি দিয়ে বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করেছেন। তিনি ছিলেন সৎ-সাহসী একজন মানুষ। তিনি নিজে যেমন লেখালেখি করেছেন, তেমনি অনেক লেখকও তৈরি করেছেন।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি আসাদ কাজল।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি চঞ্চল আশরাফ, কবি আসাদ কাজল, কবি হিজল জোবায়ের, কবি তাসনোভা তুশিন, কবি সুনৃত সুজন, কবি নাজমা আহমেদ এবং কবি মো. শফিক-উল-ইসলাম। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ফেরদৌসী বেগম, ইশিতা জাহান অর্ণা, শিমুল পারভীন এবং আবীর বাঙালি।
আগামীকালের অনুষ্ঠান
আগামীকাল ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ শনিবার। অমর একুশে বইমেলার ১৫তম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাজনিত কারণে অমর একুশে বইমেলা শুরু হবে সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টায় পর্যন্ত। এই দিন মেলায় থাকবে না পূর্বঘোষিত শিশুপ্রহর।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কবি মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশগ্রহণ করবেন তারেক রেজা এবং মহিবুর রহিম। সভাপতিত্ব করবেন আবদুল হাই শিকদার।
বিনোদন ডেস্ক:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগের দিন থেকে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন।ঈদের আগের দি ...
চট্টগ্রাম অফিস: ছুটি কক্সবাজারের উদ্যোগে শুরু হলো পডকাস্ট শো ‘ছুটির গল্প’। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে অংশ নেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছ ...
ডেস্ক রিপোর্ট: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের জ্যেষ্ঠ অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার ২০ মে রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাত ...
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ আগামী ২১ মে থেকে ...
সব মন্তব্য
No Comments