স্টাফ রিপোর্টার: শিক্ষার পাাশাপাশি ছাত্রদের আরও বেশি সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। এছাড়া আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও সুশৃংখল বাংলাদেশ উপহার দেই তাহলে শিক্ষা ব্যবস্থার পরিকল্পিত উন্নয়ন করতে হবে। এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক ও সামাজিক শিক্ষাসহ সকল প্রকার শিক্ষা ব্যবস্থা বিনষ্ট করতে দেশ ও দেশের বাইরে থাকা একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে চলেছে। তাই শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সবাই সজাগ ও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আমাদেরও এক সময় দেশ ছেড়ে পালাতে হবে।
সোমবার (৪নভেম্বর) দুপুরে ডেমরার ঐহিত্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরিদর্শন, শিক্ষার্থী ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতে এসে এসব কথা বলেন সারজিস।
এ সময় তিনি আরও বলেন, জুলাই—আগস্ট বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীরা ন্যায়ের পক্ষে কাজ করেছে বলে তাদের কখনোই বিভাজিত করা যাবে না। তারপরও বাংলাদেশের ভিতরে ও বাইরে যে শক্তিশালী অপগোষ্ঠী রয়েছে তারা প্রতিনিয়ত আমাদের বিভাজিত করতে চায়। ওরা নিজেদের মুখোমুখি আমাদের দাঁড় করাতে চায়। তাই তাদের বিরুদ্ধে এখনই আমাদের সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
আর শহীদ পরিবারের পাশে সবসময় থাককে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের টাকা থেকেই শহীদ পরিবারদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং হবে।
সারজিস বলেন, আওয়ামী চক্রান্ত বিগত ১৬ বছর ধরেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই ২৪ এর অভ্যুত্থানে সকল স্বৈরাচারের পতন হয়েছে শিক্ষার্থীদের জন্য। তাই শিক্ষার্থীরা কোনভাবেই যেন রাজনৈতিকভাবে কলুষিত না হয়। সত্য ও ন্যায়ের পথে আমরণ থাকতে হবে শিক্ষার্থীদের। এ সময় নতুন বাংলাদেশ গড়তে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে শিক্ষার্থী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, জিম, মিতু, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ইবরাহীম, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আ. খ.ম আবুবকর সিদ্দিক, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন, গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. মাহবুবুর রহমান, শিক্ষার্থী রেদওয়ান, শামীম ও সোলায়মান প্রমূখ।
উল্লেখ্য: সোমবার সারজিস আলম মাতুয়াইলের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরার সামসুল হক খাঁন স্বুল এন্ড কলেজ, দারুন্নাজাত মাদ্রাসা ও যাত্রাবাড়ী বড় মাদ্রাসা পরিদর্শন, শিক্ষার্থী, আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ১৫ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা সড়কে ...
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সনাতনী পঞ্জিকা অনুযায়ী, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথ ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এক ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ম বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এ ...
সব মন্তব্য
No Comments