বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২১-২০২২ অর্থবছরের তথ্য অধিকার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি কর্মশালা আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এছাড়া বিগত বছরের অভিজ্ঞতার আলোকে বর্তমান অর্থবছরের তথ্য অধিকার কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।
ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন- এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের। অনুষ্ঠানে কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. আবু তাহের বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ যথাযথভাবে সম্পাদন করার তাগিদ দেন।
ড. ফেরদৌস জামান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে একাডেমিক এক্সিলেন্স ও সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। আবেদনকারীকে চাহিত তথ্য সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে দিতে হবে।
ড. শামসুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তথ্য অধিকার আইনের আওতায় প্রকাশযোগ্য তথ্য হালনাগাদ করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তিনি তথ্য অধিকার আইন বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক ও তথ্য অধিকার আইনের ফোকাল পয়েন্ট মোহাম্মদ আব্দুল মান্নান প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।
কর্মশালায় ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন। এছাড়া আরও ২২ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালা ২২ সেপ্টেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
সব মন্তব্য
No Comments