ঢাকায় যাবেন ৩০ হাজার নেতাকর্মী-সমর্থক
পিরোজপুর অফিস: দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পিরোজপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে জেলার শীর্ষস্থানীয় নেতারা গত কয়েক দিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকায় যাতায়াত, অবস্থান ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর জেলা থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থককে ঢাকায় সমবেত করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত দিনের আগেই অন্তত ছয়টি বিশালাকার লঞ্চ ও শতাধিক বাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে পিরোজপুরের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব সাঈদুল ইসলাম কিসমত জানান, কর্মী-সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ছয়টি বিশালাকার লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। লঞ্চগুলোতে রাতযাপন ও খাবারের ব্যবস্থা থাকবে। তিনি আরও জানান, ২৫ ডিসেম্বর ভোরে পিরোজপুর শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বাসে করে নেতাকর্মী ও সমর্থকেরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments