নাটোর প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ খুন,গুম সহ সাধারন মানুষের ওপর অত্যাচার করেছে। এই আওয়ামীলীগ করা এমন ব্যক্তিকে যদি বিএনপির কোনো নেতা বিএনপিতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে আগে সেই নেতা বা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্য এমন বেশ কয়েকজনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। দুলু হুঁশিয়ারী করে আরো বলেন ,বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভাবমূর্তি নষ্ট হতে পারে, এমন কর্মকান্ড যদি কেউ করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সে জন্য সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
রোববার শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ইউনিয়ন পর্যায় ওয়ার্ডে পর্যায় মিটিং করেন। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করছে। তাদের কর্মকান্ড এখনেও চালিয়ে যাচ্ছে। ১৫ বছর বিএনপিকে বিচূর্ণ করা, নেতাকর্মীদের দল থেকে ভাগিয়ে নেওয়াসহ বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে জেল-জুলুম ও নির্যাতন করা হয়েছে। আমরা এখনও ক্ষমতায় আসেনি। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সামনে নির্বাচন, সকলকে এক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments