স্টাফ রিপোর্টার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের রাজনীতিকে অনুকরণ করতে মহিলা আওয়ামী লীগের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, সাহারা খাতুনকে অনুকরণ করা খুবই কঠিন।
মহিলা আওয়ামী লীগ যদি তার দেখানো পথে হাঁটে তাহলে আওয়ামী লীগ অনেক উপকৃত হবে।
মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম অ্যাডভোকেট সাহারা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাপ্তাহিক গণবাংলা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, দলের খারাপ ও বৈরী সময়ে সাহারা খাতুন দল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। বরং দুঃসময়ে নেতাকর্মীদের সাহস যুগিয়েছেন,আগলে রেখেছেন। আওয়ামী লীগে আজকে সাহারা খাতুনের মতো নেত্রী দরকার।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, কোটার বিষয়টি কোর্টের অর্ডার। এটার নিষ্পত্তি কোর্টের মাধ্যমে করতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে তাদের (আন্দোলনকারী) কোনো লাভ হবে না
ফারুক খান বলেন, বাংলাদেশে অনেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। দেশ যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটার প্রতিবন্ধকতা করার জন্য চেষ্টা করছে। কোটার বিষয়টি কোর্টের অর্ডার। আমাদের ছাত্রছাত্রী যারা রাস্তায় আন্দোলন করছে, তাদেরকে বুঝতে হবে, কোর্টের মাধ্যমেই এটার নিষ্পত্তি করতে হবে।
,সাহারা খাতুনের স্মৃতিচারন করে তিনি বলেন সাহারা খাতুন আইনের ব্যাপারে বুঝতেন। আইন ও রাজনীতির যে সংমিশ্রণ সেই ব্যাপারে তিনি ভালো বুঝতেন। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, নেত্রীর প্রতি বিশ্বাস, আস্থার প্রতীক ছিলেন তিনি। তার যে গুণগুলো ছিল সেগুলোকে আমাদের মধ্যে প্রসারিত করতে হবে। আজকে আমাদের মধ্যে শ্রদ্ধার অভার রয়েছে। আমরা যেন সাহারা আপার মতো হতে পারি।
আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ড. জগলুল কবিরের সঞ্চালনায়; আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি,সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা এমপি,সহ সভাপতি, সাবেক এমপি শিরিন নাইম পুনম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খান, আইন সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা লায়ন মশিউর আহমেদ, হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুজ্জামান খোকা, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি, প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments