ডেস্ক রিপোর্ট: বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচির এ্যাড. রুহুল কবির রিজভী এর বিবৃতিতে অভিযেগ করেছেন, রোবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শান্তিনগর মোড় থেকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব মুন্সী বদরুল আলম সবুজকে একটি মাইক্রোবাসে (মোট্রো-চ ৫২১৪৫০) সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। শ্রমিক দল নেতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "বাংলাদেশের মানুষ যখন তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা, ঠিক তখনই এই অবৈধ গণবিচ্ছিন্ন সরকার এগুলো আড়াল করতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম-খুন, মামলা, হামলা, গ্রেফতার এবং গ্রেফতারের পর স্বীকার না করার যে অমানবিক ঘৃণ্য খেলায় মেতেছে তা নজিরবিহীন। বর্তমান শাষকগোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম-নির্যাতন চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এধরণের মানবতা বিরোধী কর্মকান্ড সংঘটিত করে দেশকে এক ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে সরকার, যা শুভ লক্ষণ নয়। বিরোধ দলের নেতাকর্মীসহ দেশের মানুষ এখন গুম-অপহরণের চিন্তায় সর্বদা আতঙ্কিত অবস্থায় দিন অতিবাহিত করছে।
তিনি, অবিলম্বে মুন্সী বদরুল আলম সবুজ এর নি:র্শত মুক্তির জোর দাবী জানিয়ে এবং একই সাথে তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় তার কিছু হলে আইনশৃঙ্খলা বাহিনী দায়ী থাকবে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments