উজিরপুর প্রতিনিধি: এইচ এম রায়হান আহাদ চীনের Zhengzhou University এর এমবিবিএস শিক্ষার্থী ছিলেন। সে ২০১৯ সালে চীনে পড়াশুনার জন্য যায় এবং করোনার কারণে ২০২০ সালে দেশে আসে। গত ২০ এপ্রিল তার ফ্লাট থেকে তার মৃতদেহ পাওয়া যায়। তার রুমমেটদের দাবি আত্মহত্যা। তবে তার আত্মহত্যার কোনো কারণ খুজে না পাওয়ায় এবং হত্যার কিছু আলামত পাওয়ায় পরিবার ও নিকট মানুষদের দাবি এটা হত্যা। রায়হান আহাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রায়হানের বন্ধুবান্ধবরা গতকাল দুপুর ১২ টায় অশ্বিনীকুমার টাউনহলের সামনে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। তাদের আরো দাবি যে রায়হানের মৃত্যুর পিছনে যারা জড়িত আছে তাদের শাস্তিস্বরূপ তারা ফাসি চায়।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments