ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে দুষ্কৃতকারীদের হামলার নিন্দা জানিয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্টের পর বাংলাদেশে একটি চিন্থিত রাজনৈতিক গোষ্ঠী কর্তৃক ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র জ্বালিয়ে দেয়া, ভারতের সেভেন সিস্টার্স নিয়ে উস্কানিমূলক বক্তব প্রদান, ফেনী-কুমিল্লার বন্যা নিয়ে ভারত বিরোধী প্রচারণা, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকাকে পাপস বানানোসহ ভারত বিরোধী উস্কানিমুলক বক্তব্য প্রদান, উত্তেজনা তৈরি এবং একইভাবে ভারতীয় মিডিয়া ও ভারতের স্বার্থান্বেষী মহল কর্তৃক বাংলাদেশ বিরোধী উস্কানি-উত্তেজনা তৈরির ঘটনা দুই প্রতিবেশি দেশ বাংলাদেশ ও ভারতের জন্য কোনো বিবেচনাতেই মঙ্গলজনক নয়। জাসদের বিবৃতিতে বলা হয়, যখন শাসকরা দেশ পরিচালনা ব্যর্থ হয়, জনপ্রিয়তা হারাতে থাকে, রাজনৈতিক নেতারা স্বাভাবিক রাজনৈতিক পথে এগুনোর শক্তি হারিয়ে ফেলে তখনই জনগনের দৃষ্টি আসল সমস্যা থেকে ভিন্ন দিকে সরাতে, জনগণকে বিভ্রান্ত করতে ধর্মীয় কার্ড, সাম্প্রদায়িকতার কার্ড, উগ্র জাতীয়তাবাদের কার্ড খেলে। জাসদের বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক, উগ্র জাতীয়তাবাদী রাজনীতি বাংলাদেশ ও ভারতের স্বার্থান্বেষী মহলের লাভ ছাড়া দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য কোনো সুফল বয়ে আনে না। জাসদের বিবৃতিতে, বাংলাদেশ ও ভারতে স্বার্থান্বেষী মহল কর্তৃক উস্কানি উত্তেজনা সৃষ্টির অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হবার জন্য বাংলাদেশ ও ভারতের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এবং রাজনৈতিক-সামাজিক শক্তির প্রতি আহবান জানানো হয়েছে। জাসদের বিবৃতিতে, উস্কানি উত্তেজনার ফাঁদে পা না দিয়ে কূটনীতিক পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে সৃষ্ট অস্বস্তি দূর করতে উভয় দেশের কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments