স্টাফ রিপোটার: রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেন, সাবেক রেলপথ মন্ত্রীর সাথে অভিজ্ঞতা শেয়ার করে রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে। সাবেক মন্ত্রীকে পরামর্শ দিয়ে রেলপথ রেলকে এগিয়ে নেওয়ার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
আজ রাজধানীর রেল ভবনের সভাকক্ষে সাবেক রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সম্বর্ধনা জানানো হয়। বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী।
মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া রেলকে উপরে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রধানমন্ত্রীর ভিশন প্রত্যেকটি জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থা সংযুক্ত করা। রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে রেলের উন্নয়নের জন্য কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব।
মন্ত্রী বলেন সাবেক মন্ত্রীকে আমরা বিদায় দিচ্ছি না আশা করি উনি আমাদের সাথে থাকবেন বিভিন্ন কাজে আমাদেরকে পরামর্শ দিবেন এবং রেলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত করবেন এটাহলে আমাদের কাজ অনেক সহজ হবে।
বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর । বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসানসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments