মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশ গ্রহনে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেহাগ টেডার্স, ইয়াফাত ফিলিং স্টেশন ও সেনা লুব্রিক্যেন্টের আয়োজনে এবং অন লাইন নিউজ পোর্টাল বেগবতী টোয়েন্টি ফোর ডট কম ও খবর কালীগঞ্জের ব্যানারে সাংবাদিকরা দুটি ভাগে ভাগ হয়ে এ খেলায় অংশ গ্রহন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে বেগবতী টোয়েন্টি ফোর খবর কালীগঞ্জকে ২৩ রানের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে। শুক্রবার বিকেল ৩ টায় শহরের ঐতিহ্যবাহী সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টসে জিতে বেগবতি টোয়েন্টি ফোরের অধিনায়ক দৈনিক যুগান্তরের শাহরিয়ার আলম সোহাগ ব্যাট হাতে তুলে নেন। দলটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান গাজী টিভির ওলিয়ার রহমান ও দৈনিক কল্যানের সামছুল হক ইমন মাঠে নামেন। কিন্ত ইনিংসের ২ ওভারে জুয়েল রানার ক্যাচের শিকার হন। পরে মাঠে আসেন ইনকিলাবের আশিকুর রহমান সোহাগ। তিনি ক্রিজে দাঁড়িয়ে রানের চাকা সচল রাখলেও মানবকণ্ঠের শাহজাহান আলী বিপাশের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। এরপর দলীয় অধিনায়ক যুগান্তরের শাহারিয়ার আলম সোহাগ মাঠে নামে। কিন্ত তার সতীর্থ ক্রিজে দাড়িয়ে থাকা ওলিয়ার রহমান আউট হলে জুটি ভেঙে খানিকটা চাপে পড়ে বেগবতী। পরে মিশন আলী ক্রিজে এসে সোহাগের সাথে জুটি বাধেন। তিনি মাঠের চারপাশে চার ছক্কাসহ ৫৪ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফেরেন। এরপর মিশন, আহসান কবির ও শোয়াইব, এহতেশাম রফিক। শেষমেষ বেগবতী নির্ধারিত ১৫ ওভারে ১১৩ রানের একটি স্কোর দাঁড় করান।
এদিকে ১১৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খবর কালীগঞ্জের অধিনায়ক সমকালের জামির হোসেন ভালোয় জবাব দিচ্ছিলেন। কিন্ত তাদের ইনিংসের ৩য় ওভারে শোয়াইবের বলে তিনি বোল্ড হয়ে মাঠ ছাড়েন। এরপর জুয়েল রানা ক্রিজে এসে বেপরোয়া ব্যাট চালাতে থাকেন। জুয়েল রানা ব্যক্তিগত ২৪ রানে আউট হন। পরে রিয়ন হোসেন রিংকন পর পর কয়েকটি ৪ ও ৬ হাকিয়ে প্রতিপক্ষের চিন্তার কারন হয়ে দাড়ান। কিন্ত তার আউটের পর মানিক ঘোষ, মতিয়ার, মাসুদ রানা,সনেটসহ অন্যান্যরা ব্যাটসম্যানরা ব্যাট চালান। কিন্তু তারা দিনশেষে নির্ধারিত ১৫ ওভারে ৯০ রান করে ২৩ রানে পরাজিত হয়। বিজয়ী দলের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শাহারিয়ার আলম সোহাগ । খেলা শেষে ক্রিড়া সংগঠক অজিৎ ভট্রাচার্য্য, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, আজিবর রহমান, রফিকুল ইসলাম মন্টু, রেজাউল ইসলাম বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। খেলাটি পরিচালনা করেন আকাশ হোসেন ও রাজু আহম্মেদ। খেলাটির মিডিয়া পার্টনার ছিল সবুজদেশ নিউজ ডট কম , কালীগঞ্জ টাইমস, স্বর্ণভূমি ডট কম, কালীগঞ্জ বার্তা ও বারোবাজার টিভি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments