স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সঙ্গে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, বিকাল সাড়ে ৩টায় বৈঠক করেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। সভা শেষে বাম গনতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, “আলোচনায় আমরা বুঝতে পেরেছি নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন।”
বৈঠকে বাম গণতান্ত্রিক জোটের উপস্থিত ছিলেন- ১. বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ, ২. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, ৩. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ৪. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ৫. গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ৬. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)’র সাধারণ সম্পাদক মাসুদ রানা ও ৭. বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।
নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বাম জোটের পক্ষ থেকে লিখিত বক্তব্য উত্থাপন করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments