স্টাফ রিপাের্টার: একাধিক নাটকে একসঙ্গে কাজের পর এবার টিভিসিতে প্রথমবারের মতো জুটি হলেন অভিনেতা-নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী।
সম্প্রতি রাজধানীর একটি শুটিং হাউজে বিজ্ঞাপনটির চিত্রায়ণ শেষ হয়েছে। তিন প্রজন্মের যৌথ পরিবারের গল্প নিয়ে তৈরি টিভিসিটি নির্মিত হয়েছে এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেডের জন্য।
বিজ্ঞাপনটিতে আরও অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা আবদুল্লাহ রানা, শেখ স্বপ্না, প্রীতি জান্নাত মিষ্টি, প্রকৌশলী সেলিম রেজা, আবরার এশাল, তাইয়েবা মিশেল, নিম্মি, নাহিদ ইসলাম, জান্নাতুল ফেরদৌস ইরা সহ অনেকে।
লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত টিভিসিটি পরিচালনা করেছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন মোঃ জসিম এবং চিত্রগ্রহণে ছিলেন ইবাদ আলীম।
নির্মাতা জানান, পারিবারিক আবহের এই বিজ্ঞাপনটি শিগগিরই দেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচারে আসবে।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments