মো নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় ট্রেনে চাঁদা তোলায় বাধা দেওয়ায় তৃতীয় লিঙ্গের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা কেন্দ্রীয় কারাগারের সামনে সড়কে এই কর্মসূচি পালন করে তৃতীয় লিঙ্গের সদস্যরা। নেত্রকোণার ১০টি উপজেলার প্রায় শতাধিক তৃতীয় লিঙ্গের সদস্য এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন তৃতীয় লিঙ্গের নেত্রী লতা, স্বর্ণা, কমলা ও অন্যান্যরা। বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গের সদস্যদের নামে ট্রেনে চাঁদা তোলার সঙ্গে জড়িত একটি চক্রের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের নেতারা অবস্থান নিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই চক্রটি এখন আমাদের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে।
তারা বলেন, এই অপপ্রচারের মাধ্যমে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চলছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments