মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় কিবরিয়া হাওলাদার (৩৫) নামে এক বিকাশের এজেন্ট কে অজ্ঞান করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার মক্রমপট্টি এলাকার মৃত নওয়াবলী হাওলাদারের পুত্র।
বুধবার (১৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার আজিমনগর বাজার থেকে দোকান বন্ধ করে রাত ৮ টার সময় বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে ঘারুয়ী ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় এলে অজ্ঞাত কয়েকজন পিছন থেকে হামলা করে ও চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে পরবর্তীতে প্রায় চার লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা দেখতে পেয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আজ উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।
এই বিষয়ে প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী জানান, আমি ঘটনাটি জানতে পেরেছি। আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। আমার ওয়ার্ডের কিবরিয়া হাওলাদার নামে এক বিকাশের এজেন্টের চার লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান কে সকালে মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেন নাই।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments