ডেস্ক রিপোটার: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় “মানদৌস” পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হয়। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ূ উপকূল অতিক্রম করেছে। এটি আরও দুর্বল হয়ে আজ (১০ ডিসেম্বর) সকাল ০৬ টায় গভীর নিন্মচাপ আকারে একই এলাকায় (অক্ষাংশ ১২.৯ক্ক উত্তর, দ্রাঘিমাংশ ৭৯.৬ক্ক পূর্ব) অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশঃ দূর্বল হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ %
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১২ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৩১ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) তাপমাত্রা হ্রাস পেতে পারে।
স্টাফ রিপোর্টার: থাইল্যান্ডে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।আজ শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি ব্যাংকক থেকে হযরত শাহজালাল আন্তর ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত থাকায় রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় ঝড়-বৃষ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসি ...
যশোর অফিস: চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ (২৩ জুলাই) আনুমানিক ভোর ৪ টার দিকে বিজিবির চুয়া ...
সব মন্তব্য
No Comments