ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী সোমবার (৬ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশের রাজধানী ঢাকা ১২৪ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে।
১২৪ একিউআই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্থাস্থ্যকর' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ, যাদের শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা রয়েছে, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য এই বায়ুগুণ স্থাস্থ্যঝুঁকি তৈরী করতে পারে।
বিশ্বজুড়ে শহরভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণক্রী আইকিউএয়ারের সূচকে ১০০-১৫০ এর মধ্যে একিউআই স্কোরে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এর অর্থ, বায়ুতে এমন মাত্রায় সূক্ষ্ম বস্তুকণা এবং অন্যান্য দূষণ রয়েচে, যা সরাসরি শ্বাসপ্রশ্বাসে প্রবেশ করে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
বাতাসের মান উন্নয়নে পদক্ষেপ প্রয়োজন
বিশেষজ্ঞরা বলেছেন, দূষণমূলক যানবাহন, নির্মাণকাজ, শিল্পকারখানার বর্জ্য এবং উন্মুক্ত স্থানে ময়লা পোড়ানো ঢাকার দূষণের প্রধান কারণ। তারা মনে করেন, বায়ুদূষণ কমাতে শহরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ এবং সবুজায়ন কার্যক্রম বাড়ানো জরুরি।
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
সব মন্তব্য
No Comments