স্টাফ রিপোটার : শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে ‘জাতীয় নির্বাচন ও স্হিতিশীলতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোজন করে ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইসিএলডিএস)।
বৈঠকটির সঞ্চালনায় ছিলেন ড. ফারজানা মাহমুদ এবং নূর সাফা জুলহাস। গোলটেবিল বৈঠকে আমন্ত্রিত অতিথিরা জাতীয় নির্বাচন ও স্হিতিশীলতা বিষয়ে তাদের মূল্যায়ন তুলে ধরেন।
আইসিএলডিএসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদের সূচনা বক্তব্যের মধ্যদিয়ে আলোচনা শুরু হয়। ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেন, নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ দল আসেনি। তাই ঘাটতি বাজেটের মত কতটুকু ঘাটতি সেটা নিয়েই শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। সকল দলের অংশগ্রহণ ও অবাধ নির্বাচন কামনা করেন তিনি।
৭১ টিভির ব্যাবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের তিনটি মানদণ্ডের কথা তুলে ধরে বলেন,বাংলাদেশের পক্ষেই এই নির্বাচন হবে।
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, একেক জায়গায় স্থিতিশীলতার সংজ্ঞা একেক রকম। আমাদের স্থিতিশীলতা বলতে বুঝায় স্বাধীনতার পক্ষে সাম্প্রদায়িকতামুক্ত থাকবে সমাজ ও দেশ। বিএনপি আসলে হয়ত আবার গ্রেনেড হামলা দেখতে হতে পারে। এখন আমাদের দেশে ভোটার এমপাওয়ারমেন্ট হচ্ছে।
পীযূস বন্ধ্যোপাধ্যায় আইসিএলডিএসকে যুগোপযোগী আলোচনার ব্যবস্হা করে দেয়ায় ধন্যবাদ দিয়ে শুরু করেন। নির্বাচন হবে আর শান্ত নদীর মত থাকবে সেটা সম্ভব নয়। আমরা অসাম্প্রদায়িক ও শান্তি নিয়ে বেঁচে থাকতে চাই। মাইনরিটি যেন ভোটের ভয়ে না থাকে। ভোটারদের আনতে হবে কেন? তারা আসবেন, তাদের আনার ব্যবস্হা করতে হবে। আমি মনে করি তরুন ভোটাররা এবারো আসবে।
সাবেক নির্বাচন কমিশনার ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন বলেন, নির্বাচন হয়তো শতভাগ অংশগ্রহণমূলক হচ্ছে না তবে একটা বড় অংশ নির্বাচনে আসছে, লড়াই করবে ভোটে। আগের তুলনায় বর্তমান নির্বাচন কমিশন অত্যন্ত কর্ম তৎপর।
অপরদিকে ড. জিনাত হুদা জোর গলায় বলেন, ভোট বর্জন যারা করবে জনগণই তাদের বর্জন করবে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচব সম্ভব। দুচারজনের মদদে নির্বাচন বাতিল হবে সেটা সম্ভব না। জনগণই চয়েজ করবে এবং আগুন সন্ত্রাস দিয়ে জনগণের মতামত ও ভোট আটকে রাখতে পারবে না।
গোলটেবিল বৈঠকে আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক আইজিপি নুরুল হুদা, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, আবু সাঈদ খান, নঈম নিজাম, ড. সাদেকা হালিম, ড. হাসান মাহমুদ খন্দকার, আশরাফ উদ্দিন চুন্নু, আবুল হোসেন চৌধুরী, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, ফারুক ফয়সাল ও এয়ার কমোডর (অব.) ইশফাক এলাহী চৌধুরীসহ সমাজের বিশিষ্টজনরা।
গোলটেবিল বৈঠকটি বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হয়।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments