স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১২ অক্টোবর সকাল ৮টা থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ জনের।
অন্যদিকে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১১৭০ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে মৃত্যু ১০৬৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন ১,০৭৪ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ১৩৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৭ হাজার ৩৭১ জন এবং মোট নিশ্চিত রোগী ২২ হাজার ৭১২ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন, আর সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments