বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাজবাড়ি পরিদর্শনে প্রত্নতত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজবাড়ীগুলো ইতিহাস ঐতিহ্যের প্রতিক। এগুলো সংস্কার করা জরুরী। ইতিমধ্যে রাজা টংকনাথের রাজবাড়ী সংস্কারের কাজ চলছে। পর্য়ায়ক্রমে তিনটি রাজবাড়ী সংস্কার করে এগুলোকে যাদুঘর হিসাবে রুপান্তর করা হবে। তিনি রাজবাড়ীগুলো সংরক্ষন ও রক্ষনাবেক্ষনের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরিশেষে তিনি বলেন, রাজবাড়ীগুলো অব্যশই সংস্কার করে দ্রুত যাদুঘরে রুপান্তর করে সকলের জন্য উন্মুক্ত করা হবে।
শনিবার (৫ অক্টোবর) রাজা টংনাথের রাজবাড়ী, জগদল জমিদারী ও হরিপুর উপজেলার রাজবাড়ী পরির্দশন করেছেন (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। হরিপুর উপজেলার রাজবাড়ী ও রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ী ও জগদল রাজবাড়ী পরির্দশন করেন। সংক্ষিপ্তভাবে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন-রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,রংপুর তাজহাট জমিদার বাড়ীর কাস্টোডিয়ান খায়রুল বাসার স্বপন, দিনাজপুর কান্তস্বর প্রত্নতাত্বিক যাদুঘরের সহকারী কাস্টোডিয়ান শিহাব হোসেন, মহাপরিচালকের বোন সাবেক প্রধান শিক্ষক উম্মেশ সালমা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সুমন আলী,বাচোর ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম,ছাত্রদল নেতা আরজুসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসব রাজবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েথাকায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট মেহেদী হাসান শুভ হাইকোর্টে রিট করায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নজরে আসার ফলে সংস্কারের কাজ শুরু করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments