মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে পৃথক দুটি স্থানে গোসল করতে গিয়ে নদীতে পড়ে মাদ্রাসার ২ শিশু শিক্ষার্থী নিখোঁজ ও ১ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চরএককরিয়া ইউনিয়নের উত্তর দাদপুর চর (পুরাতন ফেরি ঘাট) কেরাতুল কোরআন মাদ্রাসার শিশু শিক্ষার্থী তাহসিন(৬) ও মোঃ করিম (৭) পার্শ্ববর্তী মেঘনা নদীতে গোছল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান এখন পর্যন্ত মেলেনি। নিখোঁজ শিশুদ্বয় স্থানীয় রশিদ দেওয়ান ও শহীদ বিশ্বাসের পুত্র বলে জানা গেছে।
অপরদিকে একই ইউনিয়নের শান্তির হাট (কোলচর) এলাকার বাদশা দেওয়ানের শিশু কন্যা, শান্তির হাট ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবিদা ইসলাম(৬) বাড়ীর নিকটের গজারিয়া নদীর শাখা খালে দুপুরে গোছল করতে গিয়ে ডুবে যায়। পরবর্তীতে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দুটি ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments