ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের নয়াদিল সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আখাউড়া পৌরশহরের রাধানগরের মৃত শাহাদাৎ হোসেনের স্ত্রী।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধা আখাউড়া রেলসেকশনের নয়াদিল সিগন্যাল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments