ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে ১৩ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ আঃ করিম (৪৫) ও লিমন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের হাকিমউদ্দিন লঞ্চঘাটে ফারহান ৮ লঞ্চের ভিআইপি কেবিন থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আঃ করিম কুমিলা জেলার দক্ষিন সদর থানার শ্রিমন্তপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে ও লিমন কুমিল্লা জেলার কোতয়ালী থানার দক্ষিণ ঠাকুর পাড়ার হুমাইনের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আ:ন্ত জেলা মাদক ব্যবসায়ী।
মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চঘাটে ফারহান ৮ লঞ্চে অভিযান চালিয়ে ভিআইপি কেবিন থেকে আঃ করিম ও লিমন নামের দুইজনকে ১৩ কেজি ৫শত গ্রাম (সাড়ে তের কেজি) গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments