ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী ঝাড়ু মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামে স্থানীয় দক্ষিণপাড়া এলাকাবাসীর উদ্যোগো এ ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি দক্ষিণপাড়া হক বাড়ি থেকে বের হয়ে সদর-আশুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে। এরপর অষ্টগ্রাম মসজিদের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধরা।
সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন নাজির হোসেন চিশতি, ফাইজুর রহমান ও তুহিন সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, অষ্টগ্রামে অন্তত ৫টি পয়েন্টে মাদক বেচাকেনা হয়। মাদক কারবারিদের জন্য এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। মাদকসেবীরা রাস্তায় দাঁড়িয়ে স্কুল-কলেজগামী মেয়েদের ইভটিজিং করে। এলাকায় সুষ্ঠু পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments