আনিছ আহমেদ ( শেরপুর)প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, অষ্টমী তলা শেরপুর। ২৪ মে রোজ মঙ্গল বার সকাল ১০ ঘটিকায় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, অষ্টমী তলা শেরপুর। উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশে সভাপতিত্ব করেন মেহনাজ ফেরদৌস উপজেলা নির্বাহি অফিসার, শেরপুর সদর, শেরপুর।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ,ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ শেরপুর সদর শেরপুর, মোহাম্মদ আকরাম হোসেন, জেলা কমান্ড্যান্ট
(চঃদাঃ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শেরপুর, মোঃ গোলাম মোস্তফা আঞ্চলিক ব্যবস্থাপক, আনসার-ভিডিপি-উন্নয়ন-ব্যাংক, আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহ।
মনোয়ারা বেগম উপজেলার প্রশিক্ষক,হাছনা হেনা ইউনিয়ন দলনেতী ভাতশালা উইনিয়ন, মোঃ সুলতান মিয়া ইউনিয়ন দল নেত লছমনপুর ইউনিয়ন,ইলিয়াস উপজেলার প্রশিক্ষক,মনির
উপজেলার প্রশিক্ষক প্রমুখ।
বক্তারা আনসার ও ভিডিপির বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন বাহিনীর বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যেমন রয়েছে গৌরবোজ্জ্বল অবদান, তেমনি স্বাধীনতা ও সাবভৌমত্ব রক্ষা, জননিরাপত্তায় এবং আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যরা সদা তৎপর। সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন- বিমান বন্দর, সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, জাতীয় সংসদ ভবন, মেট্রোরেল, পদ্মা বহুমুখী সেতু, হোটেল, মোটেল, ইপিজেড, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আনসার সদস্য-সদস্যারা নিরাপত্তায় সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি আনসার সদস্যদের চাকুরীকালীন বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিসহ ভবিষ্যৎ উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। বাহিনীর প্রতিটি সদস্যকে নিষ্ঠা ও সততার সাথে কর্তব্য পালনে উদ্ধুদ্ধ করেন এবং সকলের উদ্দেশ্যে বাহিনীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
উক্ত সমাবেশ সঞ্চালনায় ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রনি সরকার।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পুরুষ-মহিলা আনসার ও ভিডিপির ২০০ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments