নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জুয়া খেলার সময় আবারো ৮ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, জুয়া সামগ্রী তাস, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(১৭ আগষ্ট ) দিবাগত গভীর রাত-১.৩০ মিনিট উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার গ্রামের করিম হাজীর নিমাধীন গুডাম ঘরের ভিতরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো,- পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার গ্রামের মৃত: শামশুল হকের পুত্র মোঃ সালাম (৩১), মৃত: আব্বাস আলীর পুত্র মো: সুমন(৩০) মনজু রহমান এর পুত্র মোঃ আবুল কামাল (২৬), বগুরা জেলার সোনাতলা থানার চামোরতলা গ্রামের মৃত বুলু ব্যাপারীর পুত্র মোঃ মিঠু ব্যাপারী(৩০), মৃত: মোজাম্মেল এর পুত্র দেলোয়ার(৫০), মৃত: টুকু মন্ডলের পুত্র মো: মিলন (৪২), মৃত: টুকু মন্ডলের পুত্র মো: মিঠুন মন্ডল(৩৫), মৃত: ইসাহাক এর পুত্র মাহাবুব রহমান(৩৭) ।
আটোয়ারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের নির্দেশনা মোতাবেক এসআই দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে এসআই শাহীন আল মামুন, এসআই মঞ্জুরুল ইসলাম এবং এএসআই মিজানুর, এএসআই হাসিবুল ইসলাম ও এএসআই পরিতোষ, এস আই প্রল্লাদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার(১৭ আগষ্ট ) দিবাগত রাত প্রায় দেড় টার সময় উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার গ্রামের করিম হাজীর নিমাধীন গুডাম ঘরের ভিতরে এক ষাঁড়াশী অভিযান পরিচালনা করেন। এসময় ৭/৮ জন ধূর্ত জুয়াড়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে ৮ জুয়াড়ীকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করেন। এসময় পুলিশ নগদ প্রায় ৩ হাজার ৫শত টাকা, কিছু জুয়া সামগ্রী তাস, মাদুর, ৮টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন জব্দ করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা এবং সংক্রামক ব্যাধি বিস্তারে বিদ্বেষপূর্ণ কাজ করায় তৎসহ দন্ডবিধি আইনের ২৭০/২৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করে বুধবার (২৮ আগষ্ট) আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
যার মামলা নং-১১, তারিখ: -১৮/০৮/২০২১ ইং। উল্লেখ, আটোয়ারী থানা পুলিশ গত ১৬ জুন উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী গ্রামের জুয়াড়ী জসিম উদ্দীন ওরফে লিটনের বাড়ীতে জুয়া বিরোধী এক অভিযান পরিচালনা করে ৭ জন জুয়াড়ীকে এবং ২৪ জুন রাধানগর ইউনিয়নের বড়দাপ কোনপাড়া গ্রামের তাহেরুল ইসলামের নির্মানাধীন ফাঁকা বাড়ীতে জুয়া বিরোধী এক অভিযান পরিচালনা করে ৫ জন জুয়াড়ী এবং ৫জুলাই রসেয়া বানিয়া পাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে ২ জুয়াড়ীকে, মঙ্গলবার ০৬ জুলাই আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীথান গ্রামের খাদেমুল ইসলামের বাড়ীতে ৭জন আটক করেন।
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
সব মন্তব্য
No Comments