ডেস্ক রিপোর্ট: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭১ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এ পরিসংখ্যান পাওয়া গেছে।
*গত ২৪ ঘণ্টায়*
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহজনক রোগী ১০৯৮ জন এবং নতুন নিশ্চিত রোগী ৭৩ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৫ জন। মৃত্যু হয়েছে মোট ১১ জনের। এর মধ্যে সন্দেহজনক ৪ জন এবং নিশ্চিত ৭ জন।
*০৩.২০২৬ থেকে অদ্যাবধি*
০৩.২০২৬ তারিখ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জন। নিশ্চিত রোগী ১৮ হাজার ৬৫১ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৭৩ জন। হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।
এ পর্যন্ত সন্দেহজনক মৃত্যু ৮৫১ জন এবং নিশ্চিত মৃত্যু ৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এমআর টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮১ জনে।বৃহস্প ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ই ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
সব মন্তব্য
No Comments